পলাশে বিএসটিআই এ-র অভিযান - ২০ হাজার টাকা জরিমানা


‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি



‎       

নরসিংদীর পলাশে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।


‎               

২২ জুন ২০২৬ রোজ সোমবার  বিকেল সোয়া ৩টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া এলাকার দোহা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান ও নরসিংদীর বিএসটিআই এ-র  আঞ্চলিক অফিসের একটি টিম।


‎                                     এসময় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে সরিষার তেল, হ্যান্ডওয়াশ, সুগন্ধি পোলাওর চাল, আচার, টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে দোহা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


‎                                   মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক(মেট্রোলজি) আরিফ হোসেন আসিফ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ. এফ এম হাসিবুল হাসান।


‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান জানান, পলাশ উপজেলায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024