রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নতুন সভাপতি ওয়াসিফ জামান শ্যামল ও সাধারণ সম্পাদক তামিম ইসলাম
মানবিক সেবা ও তরুণদের নেতৃত্ব বিকাশের দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে নতুন রোটারি বর্ষে পদার্পণ করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি। এরই ধারাবাহিকতায় ক্লাবটির ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।​এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  রাবি দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়াসিফ জামান শ্যামল এবং   সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তামিম ইসলাম ।

​নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ৩৬ বছরের ঐতিহ্যকে ধারণ করে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা, কাম্পাসে শিক্ষার্থীদের হেপা বি ভাক্সিনেশন সহ সহযোগিতা মূলক কাজে অংশগ্রহণ করা  এবং আর্তমানবতার সেবায় নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখাই হবে তাদের মূল লক্ষ্য। বিদায়ী কমিটি ও ক্লাবের সকল সদস্য নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সফল একটি রোটারি বর্ষের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024