|
Date: 2026-06-17 13:08:06 |
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মেধার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এই গৌরবময় অর্জন লাভ করে।
অনুষ্ঠানে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস, প্রতিষ্ঠানের স্কুল প্রধান সাইফুল ইসলাম এবং জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী সাদমান রহমান।
১৬ জুন ২০২৬ তারিখে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মনিরুজ্জামান।
পুরস্কার গ্রহণের এই মুহূর্তটিকে প্রতিষ্ঠানের শিক্ষার মান, বিজ্ঞানমনস্কতা এবং শিক্ষার্থীদের ধারাবাহিক অধ্যবসায়ের ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বক্তারা এই অর্জন আগামী দিনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন।
© Deshchitro 2024