দিনাজপুরের বোচাগঞ্জে পায়ের রগ কেটে স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে সাবেক স্ত্রী।
এ ঘটনায় সাবেক স্ত্রী মোছাঃ শিল্পিকে আটক করেছে পুলিশ।
১৫জুন দিবাগত রাতে দিনাজপুরের বোঝাগঞ্জ উপজেলায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান বোচাগঞ্জ উপজেলার বিশিষ্ট শিল্পপতি জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আব্দুল হান্নানের ছোট ভাই এবং ডি এন এ অটো রাইস মিলের স্বত্বাধিকারী।
স্থানীয় তথ্যমতে জানা যায় ,এর আগেও মোস্তাফিজুর রহমানের ওপর একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল সাবেক স্ত্রী মোছাঃ শিল্পীর বিরুদ্ধে । তবে এবার সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামীর হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক স্ত্রী মোসাঃ শিল্পীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।