|
Date: 2026-06-11 18:03:16 |
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উদ্ধারকারী দলকে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।
বেসরকারী সংগঠন ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউপি মিলনায়তনে বুধবার(১০
জুন) বিকালে সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রিনিউ দাতা সংস্থার একাউন্স এ্যান্ড এডমিন স্নিগ্ধা রায়, ক্যাপাসিটি ডিভেলপমেন্ট ম্যানেজার স্বাগতা চিসিম, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম, ইউপি সদস্য মো: মঞ্জুর হোসেন, ইউপি সদস্য মো: হাবিবুল্লাহ বাহার, ইউপি সদস্য ইমাম হাসান, ইউপি সদস্য জিএম নজরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, লরেন্স ঢালী, পরিতোষ বৈদ্য, প্রিন্স মার্ক বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে, ৯টি ওয়ার্ড ও ৪টি উদ্ধারকারী দলকে মোট ১৪ সেট উপকরণ বিতরণ করা করা হয়েছে। যেখানে ১৪টি হ্যান্ড মাইক, ১৪ টি ট্র্যাংক, ১৪টি করাত, ১৪টি কোদাল, ১৪টি হাতুড়ি, ১৪টি প্লাস, ১৪টি দা, ১৪০টি লাইফ জ্যাকেট, ১৪০ জোড়া গাম্বুট, ১৪০টি হেলমেট, ১৪০টি রেইন কোর্ট, ২৮০টি এ্যাপ্রোন, ৩০ ফিটের ১৪টি দড়ি ও ২৮টি টর্স লাইট রয়েছে।
ছবি- শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ
© Deshchitro 2024