|
Date: 2026-06-08 21:54:55 |
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমানকে আহ্বায়ক এবং মোঃ মোবারক হোসেন লুপ্পাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী এবং স্থানীয় ক্রীড়াবিদ মীর মোঃ কালাম আহমেদ।
জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্বে) টিটন খীসা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পত্রের স্মারক নম্বর: ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.৫৪৫/১ (৭)।
পত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। পত্রে আরো উল্লেখ করা হয়েছে অনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি সোমবার (৮ জুন) রাত ৯টায় নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান বলেন, আজ হোয়াটসঅ্যাপে জেলা থেকে চিঠি পেয়েছি। তবে এখনো হার্ড কপি পাইনি।
© Deshchitro 2024