“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করেছে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল-এর মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি। এ উপলক্ষে শেরপুর সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ পৃথিবী গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। তারা কিশোরীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পরে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। কারিতাস ময়মনসিংহ সীড়স প্রকল্পের সার্বিক সহায়তায় আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024