|
Date: 2026-06-05 16:04:02 |
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বগুলাকান্দি আলোর দিশা সংলাপ কেন্দ্রে ”জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মযাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে র্যালী, আলোচনা সভা, সচেতনতার জন্য নাটক আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস,২০২৬ উদযাপন করা হয়েছে। সকালে র্যালীর মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। র্যালীটি বগুলাকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। এর পর আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুলাকান্দি জুলুঙ্গা আশার আলো সিবিওর সহ সভাপতি, সীডস কর্মসূচির মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল, সংলাপ এনিমেটর মুন্নি প্রমুখ। আলোচনায় বক্তারা পরিবেশ ও জলবাযু পরিবর্তনের কারেনে এলাকায় পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে বেশি করে গাছ লাগানো ও প্লাস্টিক জাতীয় সকল কিছু বর্জন করতে হবে বলে আলোচনা করেন। এর পর সংলাপের কিশোরীরা পরিবেশ রক্ষা বিষয়ে নাটিকা প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রায় ৮৮ জন কিশোরী, সিবিও সদস্যরা অংগ্রহন করেন ।
© Deshchitro 2024