|
Date: 2026-06-05 16:00:33 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। “প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। কারিতাস সীডস প্রকল্পের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ, নলকুড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান ও সিএসপি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা। এ সময় হলদি গ্রামের রজনীগন্ধা সংগঠনের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, এফডিপি সদস্য, সংলাপ সদস্য, টিভেট পার্টিসিপেন্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৩০ জন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে ববি ও আমড়া গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
© Deshchitro 2024