|
Date: 2026-06-04 18:29:47 |
কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি ও চলমান প্রকল্প বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
© Deshchitro 2024