|
Date: 2026-06-03 13:40:51 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী-এর মমতাময়ী মা জনাবা নুর জাহান বেগম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, পুটিবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং সাতকানিয়া আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী।
এক শোকবার্তায় ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “নুর জাহান বেগমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও মহীয়সী নারী। তাঁর জীবনাদর্শ ও মানবিক গুণাবলি সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।
© Deshchitro 2024