|
Date: 2026-06-03 02:39:49 |
কুমিল্লার নারায়নকোট গ্রাম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সামাজিক সংগঠন প্রত্যয় সংগঠন-এর উদ্যোগে ১৬তম টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নারায়নকোট গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্থাপিত এ টিউবওয়েল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। প্রত্যয় সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সংগঠনটি ইতোমধ্যে ১৬টি টিউবওয়েল স্থাপন করে এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
© Deshchitro 2024