খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মো. হাসান (৩৫) নামে এক যুবকের চিরকুটসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) উপজেলার বোয়ালখালীর বাবুপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক একই এলাকার বাসিন্দা মো. সাইদুল ইসলামের ছেলে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে হাসানের পারিবারিক ও ব্যক্তিগত জীবনে অস্থিরতা চলছিল।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বণিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’