|
Date: 2026-06-01 19:46:26 |
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ভুয়া এন জি ও দ্বারা প্রতারনার শিকার কয়েক হাজার মানুষ। বিগত ২৪/০৬/২০২৪ ইং তারিখে অত্র উপজেলার ডাংধরা ইউনিয়নে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ (iDE) নামক প্রতিষ্ঠানটি হত-দরিদ্র মানুষের কাছ থেকে বাসস্থান নির্মান, টিউবওয়েল-টয়লেট স্থাপন ও পুষ্টিভাতা দেওয়ার কথা বলে প্রায় ২,১৬,২৫,০০০/- টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে, এলাকার ভুক্তভোগীরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে ০১/০৮/২০২৪ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানে কর্মরত একজন ফিল্ড অফিসার মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে ৪০৬/৪২০/১০৯ দঃ বিঃ ধারায় ব্রাঞ্চ ম্যানেজার, মাইদুল ইসলাম রনি সহ ৭ জনকে আসামী করে মামলা করে, সি, আর মামলা নং ২৪২(১)২০২৪(দেওয়ানগঞ্জ)। কিছুদিন পরে আসামিদের সাথে লিয়াজু করে বাদী হারুন অর রশিদ গা-ঢাকা দেয়। আদালতে বিচার কার্য পরিচালনার সময়ে বাদী উপস্তিত না থাকায় অত্র মামলাটি আদালত কর্তৃক খারিজ হয়ে যায়।
পরবর্তী সময়ে, ডাংধরা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন বাদী হয়ে ২২/০২/২০২৬ ইং তারিখে পূনঃরায় রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাংগী গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে ব্রাঞ্চ ম্যানেজার (০১) মোঃ মাইদুল ইসলাম রনি (৩২) সহ ০৮ জনকে আসামী করে দঃ বিঃ ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলা করেন, সি,আর মামলা নং ৮৮(১)২০২৬। অন্যান্য আসামীগন রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা ফিল্ড অফিসার (০২) রেজাউল করিম রেজা(২৮) পিতাঃ সেকান্দার আলী, হিসাব রক্ষক (০৩) সাজু আহম্মেদ (২৮) পিতাঃ আজিবর, অডিট অফিসার (০৪) কামরুজ্জামান (২৭) পিতাঃ নাজির ব্যাপারী, (০৫) রেজাউল করিম (৫৫) পিতাঃ মৃত, জিহাদ আলী, (০৬) সেকান্দর(৫৬) পিতাঃ গরীবুল্লাহ, (০৭) নাজির ব্যাপারী (৫৬) পিতাঃ মৃত, আমির উদ্দিন, এবং দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ীর (০৮) হারুন অর রশিদ(২৯) পিতাঃ মোঃ রফিকুল ইসলাম।
এহেন অবস্থায়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বাদী বখতিয়ার উদ্দিন।
© Deshchitro 2024