লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লী ইন্তেকাল করেছেন বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের তেঘরিয়া কেন্দ্রীয় মসজিদ বাইতুন্নুর জামে মসজিদে। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার জুম্মার নামাজের প্রাক্কালে সুন্নত নামাজ আদায় কালে তেঘরিয়া গ্রামের মৃত ছর্তিজ মিয়ার পুত্র মোঃ নুরুজ মিয়া (৫৭) সিজদাহ্ রত অবস্থায় ইন্তেকাল করেন। সূত্রে আরোও জানা যায় নুরুজ মিয়া দীর্ঘদিন যাবত বার্ধক্য রোগে ভোগে এবং চোখে কম দেখা সত্ত্বেও অন্যের সহায়তায় নিয়মিত মসজিদে নামাজ আদায় করে আসছিলেন। তাঁর এমন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024