কুড়িগ্রাম জেলার উলিপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বর্জ্য অপসারণ করা হয়েছে। 
৩০ মে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসানের তত্ত্বাবধানে পৌর সদরের ফায়ার সার্ভিসের রোড, উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুকুর পাড়, সিনেমা হলের সামনে রাজারহাট রোডসহ ৫ টি স্হানের বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তা সহিদুর রহমান এ কাজে সমন্বয়  করেন। এসময় ব্যবসায়ী ও দোকানীগণকে সড়কের উপর ময়লা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলার জন্য সচেতন করা হয়।
সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024