বানিয়াচংয়ে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে অতি বৃষ্টি এবং পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১০টায় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান মামুন এর সভাপতিত্বে ত্রাণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, ট্যাগ অফিসার আব্দুর রহমান জনি, ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া ও যুবদল নেতা জিয়াউর খা প্রমুখ। ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৭৭ জন কৃষকের মাঝে ৩ হাজার টাকা ও ১৫ কে.জি করে চাল বিতরণ করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024