|
Date: 2026-05-25 20:13:26 |
লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার।
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী গ্রেফতার ।গ্রেফতারকৃত আসামীরা হলেন১,সাব মিয়া, পিতা-মৃত আব্দুল মজিদ, ২,কামরুল ইসলাম, পিতা-ছায়েদ মিয়া।
সোমবার (২৫ই মে) সকাল ০৯:৩০ মিনিটে
লাখাই থানা অফিসার ইনচার্জ,ওসি মোঃ শরীফ আহমেদ এর নেতৃত্বে লাখাই থানার একদল পুলিশ ফোর্সসহ
লাখাই উপজেলার ০১নং লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামের ফকির হাটিতে বিশেষ অভিযান পরিচালনা দুই মামলায় দুই বছর করে সাজাপ্রাপ্ত আসামী মৃত আব্দুল মজিদ এর পুএ সাব মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন, যার মামলা নং দায়রা ৭৩১/১৫ জিআর,৬৫/১৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২বছরের সশ্রম কারাদণ্ড ৩০০০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এবং মামলা দায়রা নং ৩৮৮/১৫, জিআর- ২৫/১৫ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছর সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত ।
এবং একই এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ ছায়েদ মিয়ার পুএ কামরুল ইসলাম কে গ্রেফতার করেন। সিআর ২৭০/২১ মামলায় ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত ।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শরীফ আহমের আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আমাদের অভিযান নিয়মিত চলমান, গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার ২৫ই মে ২০২৬ইং হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট
আদালত সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024