|
Date: 2026-05-25 06:26:04 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ উদ্দিন চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে সমাজে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ ধনী-গরিব সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ফরিদ উদ্দিন চৌধুরী দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
© Deshchitro 2024