|
Date: 2026-05-24 16:20:22 |
গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ
প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এমন গরমে সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। প্রচন্ড গরমের মধ্যেও যেসকল খেটে খাওয়া ও সাধারণ মানুষ কাজের তাগিদে বাহিরে বের হয়েছে এবং পৌরসভার সর্বস্তরের মানুষের তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ করছেন গোয়ালন্দ পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসী ও পৌরসভার মেয়র পদপ্রার্থী গণঅধিকার পরিষদ নেতা মোঃ জাহাঙ্গীর খান।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাস স্ট্যান্ডে পৌরসভার সর্বস্তরের চলাচলরত পথচারী, রিক্সা, অটো, মাহেন্দ্র, ভ্যান ও নছিমন চালকদের মধ্যে এ শরবত পান করানো হয়। এমন উদ্যোগে কয়েকজন পথচারি বলেন, বেশ কয়েকদিন যাবত প্রচন্ড তাপমাত্রায় ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পরেছে। কাজের তাগিদে তবুও ঘর থেকে বের হতে হয়েছে। এমতাবস্থায় কিছুক্ষণ কাজ করার পরেই গরমে গলা শুকিয়ে আসছে। এমন সময় জাহাঙ্গীর খানের উদ্যোগে এমনভাবে শরবত বিতরণ করাটা প্রশংসার দাবি রাখে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা বাড়ি থেকে শরবত তৈরি করে বড় পাতিলে ভ্যানযোগে জগ ভর্তি করে গ্লাসে গ্লাসে শরবত বিতরণ করছেন।
কার্যক্রমে এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদ দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সোহাগ সরদার প্রমুখ সহ সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম বলেন, দেশে বহমান তাপমাত্রা ও ভ্যাপসা গরমে থেকে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের একটুখানি প্রশান্তি দিতে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খান ভাই এমন উদ্যোগ নিয়েছেন। আমাদের এই উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।
© Deshchitro 2024