|
Date: 2026-05-23 21:53:18 |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ উল্লাহ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও উৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে আমরা হিংসা-বিদ্বেষ, অহংকার ও সব ধরনের সংকীর্ণতা ভুলে যাব—এটাই হোক এবারের ঈদের মূল চেতনা।"
তিনি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন:
"দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও আমার মন সবসময় মাটির টানে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মানুষের পাশেই থাকে। বিগত দিনের জুলাই আন্দোলনে প্রবাস থেকে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আগামীতেও ইউনিয়নের মানুষের অধিকার আদায়ে এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।"
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ উল্লাহ আরও বলেন, পবিত্র ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাবে উপভোগ করতে পারেন, এটাই তার প্রত্যাশা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।
© Deshchitro 2024