লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে বিগত সময়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিকি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে আলোচনায় অংশ নিয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ বলেন পুলিশ প্রশাসন মাদক নিমূলে শুন্য সহনশীলতা নিয়ে কাজ করছে।এছাড়াও দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুলিশ প্রশাসন সড়কে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সড়কের যানজট নিরসনে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থানীয় বুল্লাবাজার এ ট্রাফিক পুলিশ মোতায়েন করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদের মৌসুমে দাঙ্গা প্রতিরোধে প্রতিটি ইউনিয়ন এ বিট পুলিশিং সভা করে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম চলছে। বিগত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এরই মধ্যে অনলাইন ক্যাসিনোর সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার ও বিশেষ অভিযান চলমান রয়েছে। পুলিশ প্রশাসন এর সময়োচিত পদক্ষেপ এর ফলে বিভিন্ন এলাকায় সম্ভাব্য দাঙ্গা প্রতিরোধ করা হয়েছে এবং তা অব্যাহত রাখতে সম্ভব সবকিছু করে যাচ্ছে পুলিশ প্রশাসন। অন্যান্যদের আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম , লাখাই ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না সভায় বক্তাগন বলেন লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেকার যে কোন সময়ের তুলনায় ভালো রয়েছে এবং তা আরো ভালো করতে পুলিশ প্রশাসন নিরলসভাবে প্রোঅ্যাকটিভ হয়ে কাজ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় যেন কোন প্রকার সংঘাতের ঘটনা না ঘটে সেদিকে পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আরো সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার উপর গুরুত্বারোপ করা হয় এবং প্রতিটি পাড়া মহল্লায় স্থানীয় সচেতন মহলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সঠিক তালিকা প্রনয়ণ করে পুলিশ প্রশাসন এর গোচরীভূত করার আহবান জানানো হয়। ঈদের মৌসুমে উচ্চ স্বরে গান বাজিয়ে নৌকা যোগে ভ্রমণ ও সড়কে ঘুরাঘুরি করে গনউপদ্রব বন্ধে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024