|
Date: 2026-05-20 19:18:11 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ২০ মে বুধবার দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নে ১২৬৩০ জন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ১২৬.৩০০ মেট্রিক টন ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন ৭টি ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। অনুরূপভাবে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যগণ উপস্থিত থেকে সুন্দর ও সফলভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
© Deshchitro 2024