লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লাখাইয়ে পুলিশের অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার -০৩।গ্রেফতারকৃত আসামীরা হলেন,আশিষ দাস(২২) মুড়াকড়ি, সালেক মিয়া(৪০)পুর্ববুল্লা, মোর্শেদকামাল(৩৮)করাব। লাখাই থানার অফিসার ইনচার্জ,ওসি মোঃ শরীফ আহমেদ এর দিক নির্দেশনায় লাখাই থানার সঙ্গীয় এসআই (নিঃ) মোহাম্মদ আবু কাউছার, এএসআই (নিঃ) আব্দুল হাকিম, এএসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম, ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া অনলাইন জুয়ারী ২নং মুড়াকড়ি ইউনিয়নের মুড়াকড়ি গ্রামের দাসপাড়ার রামু চন্দ্র দাস এর পুএ আশিষ দাস(২২), এবং ৬নং বুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুর্ববুল্লা গ্রামের মৃত ছেনু মিয়ার পুএ ২। সালেক মিয়া(৪০), ও ৫নং করাব ইউনিয়নের দক্ষিণ করাবের মৃত আব্দুল হামিদের পুএ৩। মোর্শেদ কামাল (৩৮) ,কে অনলাইনে মোবাইল দিয়ে জুয়া খেলা অবস্থায় মোবাইলসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে লাখাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ বলেন, অনলাইন জুয়া বর্তমান সমাজে একটি নীরব মহামারির রূপ ধারণ করেছে, যা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সহজলভ্যতা এবং রাতারাতি ধনী হওয়ার প্রলোভনে পড়ে অনেকেই এই মরণনেশায় জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছেন,অনলাইন জুয়ারীর বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান, গ্রেফতারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024