|
Date: 2026-05-13 23:16:04 |
নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের আয়োজনে মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শুভ আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে (বুধবার) তারিখে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব এইচ. এম খোাদাদাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং স্থানীয় উন্নয়নে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
© Deshchitro 2024