|
Date: 2026-05-12 18:44:40 |
রংপুরের পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কদমতলা বাজারস্থ মাদ্রাসা চত্বরে এ পুরস্কার বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান তাহসিন, থানা ওসি খন্দকার মুহিব্বুল ইসলাম, পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মোতালেব, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এর আগে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে ক্রীড়া প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
© Deshchitro 2024