|
Date: 2026-05-11 13:28:19 |
দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের পুকুর থেকে আতিকুর রহমানের ছেলে মো. শাওনের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের শাওন শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও শাওন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে চারদিকে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজির পর পুকুর পাড়ে তার কাপড় পড়ে থাকতে দেখে পুকুরে মাছ ধরার জাল ফেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে শাওনের লাশ হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024