যশোরের এম কে রোডে সিটি ব্যাংকের সামনে আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (vivo)-এর নতুন একটি শোরুমের যাত্রা শুরু হয়েছে। ফিতা ও কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্য এই আউটলেটের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিভোর ডিস্ট্রিবিউটর কামাল হোসেন, মি. ওয়াং, মিস ক্যাসি, ব্যবসায়ী মোস্তাক আলী, তানজিম হাসান, শামীম হোসাইন এবং স্থানীয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বি কে লিটন উপস্থিত ছিলেন।

শোরুমটির উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে। আজ থেকে পবিত্র ঈদুল আযহা পর্যন্ত ভিভোর সকল মডেলের স্মার্টফোনের ওপর পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট। এছাড়া প্রতিটি কেনাকাটার সাথে থাকছে লটারি বা 'লাকি ড্র'-তে অংশগ্রহণের সুযোগ। লটারির পুরস্কার হিসেবে রয়েছে এলইডি টেলিভিশন, ইলেকট্রিক চুলা, রাইস কুকার ও স্মার্ট ওয়াচসহ অসংখ্য আকর্ষণীয় উপহার।সংশ্লিষ্টরা জানান, যশোরের প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের হাতের নাগালে আধুনিক স্মার্টফোন ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতেই এই নতুন আউটলেটটি চালু করা হয়েছে। উদ্বোধনী দিনে শোরুমটিতে স্থানীয় ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024