জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচন্ড বাতাস ও বজ্রপাত হয়। এ সময় বাড়ির পাশে ভূট্টা খেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে সোহেল মারা যান।

সোহেলের মা জবেদা বেগম বলেন- “দুই বছর আগে ছেলেটাকে বিয়ে করিয়েছি। ওর ঘরে ৭ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আকস্মিক এ ঘটনায় সব তছনছ হয়ে গেলো। ওর স্ত্রী বিধবা, সন্তান এতিম হলো। আমি ছেলে হারা হলাম।”

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন- বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনাটি জেনেছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024