|
Date: 2026-05-06 16:34:33 |
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই।
তিনি আরো বলেন, তারপরেও আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি মনে করিÑ এ ধরনের (পুশইন) কোনো ঘটনা ঘটবে না।
© Deshchitro 2024