◼️ তানভীর আহমেদ রাসেল : সম্প্রতি দালাল নির্মূল অভিযানের কয়েকটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু প্রকৃত দালাল ধরতে ব্যর্থ হয়ে হাসপাতাল প্রাঙ্গনে কর্মরত মেডিকেল রিপ্রেজেনটেটিভদের হেনস্তাসহ আটক করার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা কি জানি মেডিকেল রিপ্রেজেনটেটিভ কারা? কি তাদের যোগ্যতা? কি তাদের কার্যসূচি?


নুন্যতম স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে দীর্ঘ সময় চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক ধারনার উপর প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় মেডিকেল রিপ্রেজেনটেটিভরা। আপনার জন্য নিরাপদ ও অধিক কার্যকরী ওষুধের যোগান মসৃণ রাখতে ওষুধ কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন মলিকুল সরবারাহ করে। ছাড়াও বিদ্যমান ওষুধে নানাবিধ পরিবর্তন এনে ওধুষের গুনাগুন বৃদ্ধি করে অধিক কার্যকর ও কম পার্শ্বপ্রতিক্রিয়ার ওষুধ প্রতিনিয়ত সরবারাহ করে যাচ্ছে।


মেডিকেল রিপ্রেজেনটেটিভদের অন্যতম প্রধান কাজ হচ্ছে সেসব নতুন নতুন বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে ডাক্তারকে সম্যক ধারনা প্রদান করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ডে উপলক্ষ্যে জনসচেতনতামুলক স্বাস্থ্য টিপস প্রচার করে রোগ প্রতিরোধের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নানা প্রতিকূল পরিবেশেও আপনার নিকটস্থ ফার্মেসীতে ওষুধের নিয়মিত সরবারাহ নিশ্চিত করার পাশাপাশি ওষুধের গুনগত মান সম্পর্কিত যেকোন অভিযোগ যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে যোক্তিক সমাধানে কাজ করে। তবে রোগির চিকিৎসা সেবায় ব্যহত করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সচেতন করা যেতে পারে। প্রকৃত দালালচক্র ও তাদের সিন্ডিকেদের নির্মুল না করে আপনার আমার সুস্বাস্থ্যে নিশ্চিতে সেতুবন্ধনকারী এসকল রিপ্রেজেনটেটিভদের প্রতি হয়রানি বা নেতিবাচক ধারনা কোন ভাবেই কাম্য নয়।


লেখক : তানভীর আহমেদ রাসেল 

ফার্মাসিস্ট 

কল্যাণপুর, ঢাকা।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024