দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪) এর নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এর সাথে ৪ মে সোমবার  দুপুরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, হাজী শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক ফয়সাল সিদ্দিকী ইমন,সাংস্কৃতিক  সম্পাদক মনজুর মোরশেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সবুজ মৃধা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ছাদেক হোসাইন, মীর খালেদ মাহমুদ বাবর , নয়ন দাশ, কলামিস্ট মোহাম্মদ ইমাদ উদ্দীন প্রমুখ। 
মতবিনিময় কালে চন্দনাইশ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একইসাথে স্থানীয় সাংবাদিকরা উপজেলার ইতিবাচক সংবাদ প্রচার এবং প্রশাসনিক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024