রাজশাহীর বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দীন (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (০৫ মে-২৬) রাত ১ টা ৩০ মিনিটের দিকে বার্ধক্যজনিত অসুস্থ্যতায় তিনি ইন্তেকাল করেন। সকাল সাড়ে ১১ টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের  হরিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে যানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যদায় মরহুমের গ্রামের বাড়ি হরিরামপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল ছাড়াও বাঘা উজেলা ও ইউনিয়নের অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, স্বজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজাও লোক যানাজায় অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর তিনি স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। উল্লেখ্য, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলার প্রবীণ রুকন ছিলেন। এদিকে, তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024