|
Date: 2026-05-04 20:17:18 |
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১।
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৭পিচ ইয়াবাসহ গ্রেফতার -০১।গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন
মাদক ব্যবসায়ী মোঃ শরীফ মিয়া(৩২)।পুলিশ সুএে জানাযায়, রবিবার(০৩ই মে) রাত ০৮:৩০ মিনিটে
লাখাই থানা অফিসার ইনচার্জ,ওসি মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে লাখাই থানার সঙ্গীয় এসআই (নিঃ) বিপুল চন্দ্র দেবনাথ, এসআই (নিঃ) মানিক সাহা, এএসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম, ও ফোর্সসহ
লাখাই উপজেলার ০২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে মোড়াকরি গ্রামের মোঃ সায়েদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ি মোঃ শরীফ মিয়া এর নিকট হতে ১৭ (সতের) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করে মাদককারবারী মোঃ শরীফ মিয়াকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হক আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান, গ্রেফতারকৃত আসামীকে সোমবার ০৪ই মে ২০২৬ইং হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট
আদালত সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024