|
Date: 2026-05-03 17:15:12 |
জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'পতিত আওয়ামী লীগ আমলে সরকারি ভাতা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা করা হয়নি। বিপরীতে প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতার অর্থও লুটপাট করা হয়েছে। এখন উন্মুক্ত আলোচনা সভার মাধ্যমে সরকারি বরাদ্দের প্রতিটি ভাতা বাস্তবায়ন করা হবে।'
আজ রোববার (৩ মে) বেলা পৌনে ৪টার দিকে
উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নের নিমিত্তে উপজেলা কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায়
উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'পর্যাক্রমে সমাজের অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও প্রতিটি বয়স্ক মানুষকে ভাতার আওতায় আনা হবে। এনিয়ে সরকারের সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে।'
এমপি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'বিএনপি সরকার মানেই জনগণের সরকার। একারণেই সরকারের প্রতিটি বরাদ্দ উন্মুক্ত আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।'
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসিদা শাফিজ বিন্তী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
© Deshchitro 2024