|
Date: 2026-05-01 12:43:40 |
কুলিয়ারচর পৌরসভায় বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে আগামী ৩ মে থেকে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে, স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর পৌরসভার আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, আগামী ৩ মে থেকে শুরু হতে যাওয়া এই কর মেলা ‘শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে’ অনুষ্ঠিত হবে এবং টানা এক সপ্তাহ চলবে।
পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার জানান, পৌরবাসীকে তাদের বকেয়া কর সহজে এবং ঝামেলাবিহীনভাবে পরিশোধ করার সুযোগ করে দিতেই এই মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি মেলা চলাকালীন সময়ে করদাতাদের জন্য কর প্রধানে বিশেষ ছাড় বা প্রণোদনার গ্রহণ করার সুযোগ পাবেন। সভায় পৌর কর্তৃপক্ষ নাগরিকদের এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বকেয়া কর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার সাংবাদিকদের বলেন,"পৌরসভা আপনার, আমার—সবার। সঠিক সময়ে পৌরকর পরিশোধ করা নাগরিক দায়িত্ব। আমরা চাই নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে তাদের বকেয়া পরিশোধ করুক। এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।"
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, কর আদায় মেলার আহবায়ক মো. মাসুদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পৌরসভা কর আদায় করি সাহজাহান মিয়া, সহকারি কর আদায় কারি নয়ন বর্মন, হিসাব রক্ষক কর্মকর্তা বিধান চন্দ্র দাস, লাইসেন্স পরিদর্শক সানজিদা আক্তার শিফা সহ সাংবাদিক বৃন্দ সহ পৌরসভার অন্যান্য কর্মচারী বৃন্দ।
সভায় জানানো হয় যে, এ মেলায় ১৯৯৯ থেকে ২০২৪ অর্থ বছর পর্যন্ত বকেয়া কর পরিশোধকারী কর মূল্যের ১৫℅ ডিসকাউন্ট প্রাপ্ত হবেন। ১৯৯৯ থেকে ২০২৪ অর্থ বছর পর্যন্ত বকেয়া পৌরকর আছে ১,৫৬,৬৪,৩৬২ (এক কোটি ছাপ্পান্ন লক্ষ চৌষট্টি হাজার তিন শত বাষট্টি) টাকা, এবং চলতি ২৫-২৬ অর্থ বছরের অনাদায়ী কর আছে ৬৭,৯৯,৯৫৫ (সাতষট্টি লক্ষ নিরানব্বই হাজার নয় শত পঞ্চান্ন) টাকা। অর্থাৎ চলতি অর্থ বছর সহ অনাদায়ী মোট কর আছে ২,২৪,৬৪,৩১৭ (দুই কোটি চব্বিশ লক্ষ চৌষট্টি হাজার তিন শত সতের) টাকা যা মোট করের ২৪/১৭%।
এছাড়াও প্রতি অর্থ বছরের এক বছরের সম্পূর্ণ কর পরিশোধে, ১ম তিন মাসে কর পরিশোধ কারিকে ১০℅, ২য় তিন মাসে পরিশোধ কারিকে ৭.৫%এবং ৩য় তিন মাসে পরিশোধ কারিকে ৫℅ কর রেওয়ায়ত বা ছাড়ে কর পরিশোধের বিধান রয়েছে।
© Deshchitro 2024