কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ. টি. এম. আরিফ। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি বুধবার দুপুর উলিপুরে পৌঁছিলে উলিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান তাঁকে ফুলেল শুভেচছা জানান। এ সময় অফিস সুপার আবুল কালাম আজাদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
তিনি এর পূর্বে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কর্মরত ছিলেন। #