সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামি আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)-এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীবের সার্বিক সহযোগিতায় এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে এসআই (নি:) মহিব বিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় সিআর ৩৪২/২৫ (কালিগঞ্জ), সিআর ৬৮২/২৪ (কালিগঞ্জ) ও সিআর ৩৮/২৬ (সাতক্ষীরা) মামলার আসামি আব্দুল করিম (পিতা: মোঃ আশরাফ হোসেন গাইন, গ্রাম: গান্ধুলিয়া, থানা: কালিগঞ্জ, জেলা: সাতক্ষীরা) কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে তাকে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনের আওতায় আনতে পলাতক আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024