|
Date: 2026-04-29 21:36:21 |
শিক্ষকদের অসহযোগ আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব খান সানজিয়া সুলতানাকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পরিকল্পনা দপ্তরের পরিচালক (চ.দা) মো. হুমায়ুন কবিরকে। এদিকে আনুমানিক বিকেলে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুঁলতে দেখা গেছে।
বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. মোছা: সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আন্দোলনের মধ্যে আগের রেজিস্ট্রারকে অব্যহতি দিয়ে তড়িঘড়ি নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়ায় আলোচনার জন্ম দিয়েছে।
নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির দপ্তরে তালার বিষয়ে বলেন, আমরা শুনেছি এবং আপনারাও অবগত হয়েছেন যে রেজিস্টার অফিসে তালা দেওয়া হয়েছে। তবে কারা বা কে তালা দিয়েছেন, সে বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করাই ভালো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান অসহযোগ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ দেয়ার কথা চাউর হয়। এরই মধ্যে আজ এবং আগমীকাল অসুস্থতার কারণ দেখিয়ে উাপাচার্যের কাছে নৈমিত্তিক ছুটির আবেদন করেন আগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা। এরপর দুপুর ২টার দিকে তাঁকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ করা হয়।
© Deshchitro 2024