বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) অর্ধদিবসব্যাপী রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের বিভাগীয় সভাপতি ড. খায়রুল আনামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু তালেব। উদ্বোধক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এসএম মাহবুবুর রহমান, সহসভাপতি ছাদেকুল ইসলাম, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক সৈয়দ মোদাচ্ছের হোসাইন সোহেল, বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকার, জেলা সভাপতি এমএ মাবুদ রাজা ও সচিব গোলাম মেহেদীসহ বিভিন্ন জেলা, উপজেলার সভাপতি-সচিববৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, ক্রীড়া শপথ গ্রহণ ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রতিযোগিতায় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন কিণ্ডারগার্টেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। দৌড়, লং ঝাপ, টেনিস বল নিক্ষেপ এবং শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। শেষে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024