|
Date: 2026-04-23 18:03:42 |
রাজশাহীর বাঘা উপজেলায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর করা হয়েছে| বৃহস্পতিবার (২৩-০৪-২০২৬) সকাল ১১ টায় খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর করেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাদ| চাদ বলেন অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের একজন| নানান কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয়| আমরা তাদের পাশে থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো| এসময় তিনি সরকারের উন্নয়নমূলক কাজে অংশ গ্রহন করে সহয়োগিতার আহ্বান জানান|
অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম) এর এর নির্মাতা প্রতিষ্ঠান খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক শামছুল আলম বিশেষ অতিথির বক্তব্যকালে বলেন, এতিম-সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের নিরাপদে বসবাস করার জন্য সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালে তৃতীয় তলা ভবন নির্মাণ করা হয়েছে| প্রতি তলায় দুই প¦ার্শে ওয়াসরুম সহ নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে| এছাড়াও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে ¯^াস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে| সপ্তাহের দুই দিন-শুক্রবার ও শনিবার দুইজন এমবিবিএস চিকিৎসক এর মাধ্যমে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়|
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমান| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু|উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বিএনপি নেতা মুখলেছুর রহমান,সুরুজ্জামান সুরুজ,জালাল উদ্দীন,শফিকুল ইসলাম, আব্দুল লতিব,আফাজ উদ্দীন, আসলাম আলী,আব্দুল কুদ্দুস,শামসুল হকসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ|
জানা যায়,প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত সামশুদ্দিন সমেশ ডাক্তার প্রতিষ্ঠান গড়তে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে| তবুও হাল না ছেড়ে স্ত্রীর ও বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হযেছেন| প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান, বর্তমানে- এতিম ও সুবিধা বঞ্চিত ১০৭জন শিশু এবং ২৬জন বয়োবৃদ্ধ(পুরুষ-মহিলা) রয়েছে| ##
© Deshchitro 2024