লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে দীর্ঘদিন যাবত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ ইউনিটির অপরাপর সদস্যদের সাথে কোন প্রকার সহযোগিতা ও যোগাযোগ না করে খেয়াল খুশিমতো ইউনিটির কর্মকান্ড পরিচালনা করে আসছেন।এতে সদস্যরা এ ইউনিটির সকল পদপদবী থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।শনিবার(১৮ এপ্রিল) হতে সভাপতি এমএ ওয়াহেদ এর নিয়ন্ত্রণাধীন লাখাই রিপোর্টাস ইউনিটি থেকে পদত্যাগ করেন। পদত্যাগকারী সদস্যরা হলেন মহিউদ্দিন আহমেদ রিপন, মোহাম্মদ বাহার উদ্দিন, ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন, আলী আহমেদ, আকিব শাহরিয়ার, মহসিন সাদেক, বিল্লাল আহমেদ, সৈয়দ শালিক,প্রমুখ ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024