চাঁদপুরের কচুয়া পৌরসভা ও কচুয়া বাজারে খাজনা ও পরিববন টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে স্বস্তিতে ফিরেছেন কচুয়া বাজারের ব্যবসায়ী ও পরিববন মালিকগণ। ১৪ ই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষের দিন থেকে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ ঘোষনা করা হয় ।
জানাযায়,এবছর পৌরসভায় কোনও সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড কিংবা কোন সড়কপথে ইজারা দেওয়া হয়নি। এখন থেকে আর বাস, ট্রাক বা সিএনজিকে পৌরসভার মধ্যে চলাচল করতে কোন প্রকার টোল দিতে হবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৌরসভায় প্রবেশরত ও মালামাল লোড-আনলোড করার জন্য ট্রাক, বাস, কাভার্ড ভ্যান, মিনি ট্রাক, সিএনজিসহ সকল ধরনের যানবাহন টোল আদায়ের ইজারা প্রদান করা হয়নি বলে জানা যায়। ফলে এখন থেকে সকল যানবাহন ও কচুয়া বাজারে খাজনা ও বিনা টোল প্রদানেই পৌরসভা সড়ক পথে প্রবেশ ও বাহির হতে পারবে। জনসাধারণ ও সকল চালকদের দৃষ্টি আকর্ষণের জন্য এ ব্যাপারে সকল গাড়ীর চালক, বাজার ব্যবসায়ীসহ সকলকে সচেতন হওয়ার জন্য বিশেষ আহবান জানিয়েন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি। শিক্ষামন্ত্রীর নির্দেশে কচুয়া বাজারের সাধারণ ব্যবসায়ী ও পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলেই স্বস্তিতে ফিরেছে জনজীবন ও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভূক্তভোগী বাজার ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের কতৃপক্ষের নেতৃবৃন্দগন।
পর্যায়ক্রমে কচুয়া উপজেলার সকল বাজারে খাজনা আদায় বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।