|
Date: 2026-04-12 12:41:26 |
নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে অবশেষে স্বস্তি ফিরছে যশোরের ঐতিহ্যবাহী শিল্পনগরী নওয়াপাড়া ভৈরব নদীর পাশের ওয়াক ওয়েতে। দীর্ঘদিন ধরে যেখানে পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল অনিয়ন্ত্রিত মূত্রত্যাগ,লজ্জায় মুখ ঢেকে চলছিল শিশুসহ নারীরা ও স্কুলগামী শিক্ষার্থীরা, সেখানে এখন দৃশ্যমান পরিবর্তন।
পৌরসভার জোরালো নির্দেশনায় ওয়াকওয়ের দুই পাশের নির্দিষ্ট স্থানগুলো বেষ্টনী দিয়ে আবদ্ধ করায় পরিবেশ হয়ে উঠছে পরিচ্ছন্ন ও চলাচল উপযোগী। এতে করে সাধারণ মানুষ এখন স্বস্তিতে হাঁটাচলা করতে পারছেন এবং ফিরে পাচ্ছেন একটি স্বাস্থ্যকর পরিবেশ।
এমন সময়োপযোগী উদ্যোগের জন্য নওয়াপাড়া পৌরসভাকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ। আশা করা যায়, এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে নওয়াপাড়া আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।
© Deshchitro 2024