|
Date: 2026-04-11 17:54:25 |
রংপুরের পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে একাডেমি চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
একাডেমির অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান সুজন।
বিশেষ অতিথি ছিলেন দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, একাডেমির কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, পরিচালক আব্দুল ওহাব, সুজাউল ইসলাম, আমজাদ হোসেন, জহির উদ্দিন জুয়েল, ওবায়দুল্লাহ, জিল্লুর রহমান, হুমায়ুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় একাডেমি কর্তৃপক্ষ অভিভাবকদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী-অভিভাবক-প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
© Deshchitro 2024