|
Date: 2026-04-09 22:06:11 |
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
অন্যদিকে, ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫১২ ভোট।
© Deshchitro 2024