‎মোংলা প্রতিনিধিঃ

‎দ্বিতীয় দফায় নৌবাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ও বনবিভাগ মিলে সুন্দরবনে দস্যু দমনে অভিযান শুরু করেছে। তারা বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে এই অভিযান শুরু করে । এসময় তারা সুন্দরবনের জোংড়া, করমজল, নন্দোবাল ও হাড়বাড়িয়া এলাকার বিভিন্ন খালে ও সুন্দরবনে দস্যু আস্তানা তল্লাশি করেন। তবে বিকেল পর্যন্ত কোন দস্যুকে আটক করেতে পারনি।

‎সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যুতার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ২য় ধাপে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎বুধবার (০৮ ফেব্রুয়ারী) সকালে কোষ্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথবাহিনী সুন্দরবনের গহীনে অভিযান শুরু করে।


‎আভিযান চলাকালে হাড়বাড়িয়া, জোংড়া, বাইনতলা, নন্দবালা, মরাপশুর শেলানদী সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালায় তারা।


‎কোষ্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান জানান, এর আগে বিভিন্ন অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024