পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল ধর্মপাশা গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় অন্তর মিয়ার বসতবাড়ির আঙিনা থেকে অবৈধ ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।যার ওজন অন্তত ১কেজি ৮০০গ্রাম। পরে রাতেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আরোও জানায় ধৃত অন্তর মিয়া দীর্ঘদিন যাবত গাঁজা সেবন ও গাঁজা ব্যবসা করে আসছিল।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত অন্তর মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের সোপর্দ করা হবে।