|
Date: 2026-04-03 20:10:40 |
ওবায়দুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দীর্ঘ ছয় দশক ধরে শৃঙ্খলা, সেবা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে অনন্য ভূমিকা পালন করছে। সমাজ পরিবর্তনে স্কাউটদের ভূমিকার প্রশংসনীয়।’
এসময় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের (ডুরসেফ) সভাপতি মোহাম্মদ শাহজাহান, রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা অধ্যাপক মো. রমজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার বর্ণাঢ্য ‘হীরক জয়ন্তী ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী এ আয়োজনে র্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
© Deshchitro 2024