রংপুর মহানগরীতে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী এখন দিনের বেলাতেও মশারি ও কয়েল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। নিয়মিত কীটনাশক ব্যবহারের পরও মশা না কমায় শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে আতঙ্ক ও অসুস্থতা বাড়ছে।

​নগরবাসীর অভিযোগ, শহরের বুক চিরে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল এখন মশার প্রধান প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। খালের অনেক স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং কচুরিপানায় ঢেকে আছে পানি। বিশেষ করে গুপ্তপাড়া, কোটকি পাড়া, সেনপাড়া ও খামারপাড়া সহ পুরো নগরীতেই একই অবস্থা। স্থানীয়দের দাবি, এই খালটি দ্রুত পরিষ্কার করা হলে মশার উপদ্রব অনেকাংশে কমে আসবে।

​এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, মশা নিধন কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। তিনি আরও বলেন, শ্যামাসুন্দরী খাল অতি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে মশা নিয়ন্ত্রণ এবং খাল সংস্কারের মাধ্যমে নগরবাসীকে দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024